জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ দেগঙ্গায়৷

ফলাফল ঘোষণার পরও হিংসা অব্যাহত রাজ্যের বিভিন্ন স্থানে। গতকাল থেকেই মিলছে রাজ্যের নানান স্থান থেকে তৃণমূল – বিজেপি সংঘর্ষের খবর। এবারে সেই একই ঘটনায় উত্তপ্ত দেগঙ্গা।

 

‘জয় শ্রী রাম’ জোর করে বলানোকে কেন্দ্র করে গতকাল রাতে সংঘর্ষ বাঁধে সেখানকার তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে। তৃণমূল কর্মীদের অভিযোগ যে, সেখানে মাত্র ৪২ ভোটে লিড পেয়ে বিজেপি এগিয়ে যাওয়ার পরই তারা জুলুম শুরু করেছে তৃণমূল কর্মীদের ওপর৷ জোর করে তাদের ‘জয় শ্রী রাম’ বলানোর চেষ্টা করেছেন তারা। এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার লেগে যায় তৃণমূল – বিজেপি কর্মীদের মধ্যে।

সূত্রের খবর, এই সংঘর্ষে এখন অবধি ১২ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন৷ অপরদিকে বিজেপি কর্মীদের অভিযোগ যে, গতকাল রাতে এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। তারা ভাঙচুরও চালায় বলে জানা গিয়েছে। এরপর রাতেই সেই স্থানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত সেই এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

RELATED Articles

Leave a Comment