রাহুল গাঁধীকে ইস্তফা দিতে আটকালেন কংগ্রেস নেতারা।

সদ্য প্রকাশিত লোকসভা নির্বাচনে ভরাডুবি কংগ্রেসের। যেখানে ৩০৩ টির বেশি আসন পেয়ে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের কেন্দ্রে মোদী সরকার, সেখানে মাত্র ৫২ টি আসন নিয়েই ক্ষান্ত হতে হয়েছে কংগ্রেসকে। বছরে ৭২০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও এই ভরাডুবির দায় নিয়ে নির্বাচনের ফল ঘোষণার দিনই কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন রাহুল গাঁধী। কিন্তু তা আর হলোনা।

 

রাহুল গাঁধী কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলে, সেসময় কংগ্রেস তরফে জানানো হয়েছিল যে, বিষয়টি নিয়ে কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই বৈঠকের পরই জানা গিয়েছে যে, কংগ্রেস সভাপতির পদ থেকে রাহুলকে ইস্তফা দিতে বাঁধা দেন কংগ্রেসের শীর্ষ নেতারা৷

আজ সকাল ১১ টা থেকে নয়াদিল্লিতে কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠক শুরু হয়েছে৷ সেখানে উপস্থিত রয়েছেন সোনিয়া গাঁধী, রাহুল গাঁধী, প্রাক্তণ প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ আরও কংগ্রেসের শীর্ষ নেতারা। কি কারণে কংগ্রেসের এহেন ভরাডুবি তার উত্তর খুঁজতেই মূলত এদিনের বৈঠক। সেখানেই আজ রাহুল গাঁধীর পদত্যাগের বিষয়টি শীর্ষ কংগ্রেস নেতারা নাচক করে দেন,এবং অনুরোধ করেন কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলে রাথার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর