ক্রমশ খারাপের দিকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি। বৃদ্ধি পেয়ে চলেছে তাপমাত্রা সঙ্গে প্রখর রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই জনশূন্য হয়ে পরছে রাস্তাঘাট। এমতাবস্থায় দক্ষিণবঙ্গবাসী ঝড় বৃষ্টি প্রার্থনা করলেও তা আগামী সপ্তাহের আগে মিলবেনা বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বরং জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।






