ভারতীয় পুরুষ ফুটবল দলের জন্য অনেক দিন থেকে কোচ খোঁজা শুরু করেছিল এআইএফএফ। তার জন্য চারজন কোচের ইন্টারভিউও নিয়েছিল ফেডারেশনের দায়িত্ব প্রাপ্ত টেকনিক্যাল কমিটি। সেই টেকনিক্যাল কমিটির প্রধান শ্যাম থাপা অবশেষে জানালেন যে ভারতীয় ফুটবল দলের কোচের খোঁজ পেয়ে গিয়েছেন তাঁরা।
ভারতীয় পুরুষ ফুটবল দলের কোচ হিসেবে চারজন কোচ যথা ইগর স্টিমাক, অ্যালবার্ট রোকা, হাকার এরিকসন এবং লি -এর ইন্টারভিউ নিয়েছিল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি৷ তারপরই সেই টেকনিক্যাল কমিটির প্রধান শ্যাম থাপা আজ জানালেন যে তাদের কাজ সম্পন্ন হয়েছে। তাঁরা খুঁজে পেয়েছেন ভারতীয় ফুটবল দলের যোগ্য কোচ।






