এক তৃণমূল কর্মীকে মারধর করে তার টাকা লুট করার অভিযোগ উঠলো বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের তিনকোনিয়া এলাকায়।
অভিযোগ, গতকাল রাতে তৃণমূল কর্মী তথা বুথ এজেন্ট সনতকুমার গোয়াল তাঁর দোকান থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন কিছু দুষ্কৃতিদের দ্বারা। তাকে মারধর করে, তাঁর দোকানপাট ভাঙচুর করা হয় বলেও অভিযোগ৷ এছাড়া দুষ্কৃতিরা তাঁর দোকানে থাকা মহাজনদের পাওনা তিন লক্ষ টাকাও লুট করে নিয়েছে বলে জানান তিনি।
এই ঘটনায় বিজপির দিকেই আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে এই অভিযোগটি অস্বীকার করেছে বিজেপি। বিজেপির স্থানীয় নেতাদের দাবী এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হয়েছে। বিজেপি কর্মীরা এর সঙ্গে যুক্ত নয়।