বিজেপি-কে ভোট। গ্রামবাসীকে শাসাতে গিয়ে গণধোলাই খেলেন তৃণমূল নেতা।

বিজেপিকে ভোট দেওয়ায় গ্রামবাসীকে শাসাতে গিয়েছিলেন তৃণমূল নেতা। কিন্তু উল্টে গ্রামবাসীদের হাতে মার খেলে এখন তিনি নিজেই হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালির গোলাবাড়ি গ্রামে।

গ্রামের লোকেরা ভোট দিয়েছেন বিজেপিকে আর তাতেই ক্ষমতা হারানোর ভয়ে ফুঁসতে থাকে তৃণমূল৷ ফলে গ্রামবাসীদের শায়েস্তা করার জন্য আগ্নেয়াস্ত্র এবং বাইক বাহিনী নিয়ে গ্রামনের ভেতরে ঢোকেন স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান সত্যজ্যোতি সান্যাল৷ আর তাতেই বিপত্তিতে পরেন তিনি।

 

গ্রামবাসীদের অভিযোগ, গতকাল রাতে হঠাৎই তৃণমূল নেতা সত্যজ্যোতি সান্যালের নেতৃত্বে একদল বাইক বাহিনী গ্রামে ঢুকে পরে। এবং বিজেপিকে ভোট দেওয়ার কারণে তারা শাসাতে থাকে গ্রামবাসীদের৷ এমনকি কিছু বাড়িতে সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা ভাঙচুর চালায় বলেও খবর। এমতাবস্থায় বিরক্ত গ্রামবাসীরা তাদের রুখে দাঁড়ায়। রুখে দাঁড়াতেই তারা গ্রামবাসীদের আগ্নেয়াস্ত্র দেখায় বলে অভিযোগ।

এরপরই রাগে ফেটে পরেন গ্রামবাসীরা। চড়াও হন সেই তৃণমূল নেতা এবং বাইল বাহিনীর ওপর৷ শুরু হয় গণধোলাই। কোনো প্রকারে সেই স্থান থেকে তৃণমূল নেতা পালিয়ে বাঁচলেও আহত অবস্থায় তাকে ভর্তি করতে হয় হাসপাতালে।

আরও অন্যান্য খবর