তৃণমূল নেতা খুনের পেছনে রয়েছে পুরনো শত্রুতা? তথ্য পুলিশের হাতে।

গতকাল সন্ধ্যেয় গুলি করে খুন করা হয় উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি নির্মল কুন্ডুকে৷ জানা যায় গতকাল সন্ধ্যেবেলা নিমতার ঠাকুরতলায় এক দোকানে দাড়িয়ে ছিলেন তৃণমূল নেতা নির্মল কুন্ডু। সেসময়ই হঠাৎ বাইকে করে দুজন দুষ্কৃতি এসে তাঁর মাথা লক্ষ করে গুলি করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে সেই তৃণমূল নেতাকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান যে তিনি মৃত৷

 

এরপরই আজ সকালেও থমথমে রয়েছে সেই স্থান। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। অপরদিকে এই ঘটনাটিতে কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরুন করেছে পুলিশ। আর সেই তদন্ত করতে গিয়েই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এলো পুলিশের হাতে। পুলিশের অনুমান সম্ভবত পুরনো শত্রুতার জেরেই এই খুন করা হয়েছে।

পুলিশের তদন্তে জানা গিয়েছে যে প্রায় ৪ বছর আগে বাম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন নির্মল কুন্ডু৷ এরপরই তিনি কয়েকবার নিমতা এলাকার দুই কুখ্যাত ভাই লাল্টু এবং বিল্টুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পরেছিলেন বলে জানা যায়। যদিও সেসময় সেই কুখ্যাত ভাইকে অন্য মামলার দায়ে গ্রেফতার করেছিল পুলিশ৷ কিন্তু কিছুদিন আগেই তারা ছাড়া পায় বলে পুলিশ সূত্রে খবর৷ তাই পুলিশের সন্দেহ যে, সম্ভবত পুরনো শত্রুতার জেরেই এই তৃণমূল নেতাকে খুন করা হয়েছে। আর এই খুনে সম্ভবত জড়িত রয়েছে লাল্টু বিল্টু দুই ভাই।

RELATED Articles

Leave a Comment