হিন্দুদের ভোট দিতে দেওয়া যাবেনা, বক্তব্য ভাইরাল তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তীর৷

“হিন্দুদের ভোট দিতে দেওয়া যাবে না ” সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিও-তে এই বক্তব্যই শোনা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর মুখে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসার পরই তা ভইরাল হয়ে যায়। ফলে বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতে। তাই এবারে নিজের সমালোচনা এড়াতে এই ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় তুললেন এই তৃণমূল নেতা।

লোকসভা নির্বাচনে এবারে সবুজ দূর্গে বেশ বড়সড় আঘাত হেনেছে গেরুয়া। ৪২ টির মধ্যে ১৮ আসনে জয় লাভ করেছে বিজেপি। অপরদিকে ২২ টি আসন রয়েছে তৃণমূলের। এই ২২ আসনেও তৃণমূলকে কড়া টক্কর দিয়েছে গেরুয়া শিবির৷ দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল তাদের দূর্গ অক্ষত রাখতে পারলেও সেখানে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখা গিয়েছে বিজেপিকেই। আর তাই নির্বাচনের পর এই পরিস্থিতির পর্যালোচনা করতে বসেন দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী। সেখানেই তাকে এই মন্তব্যটি করতে শোনা যায়

 

ভিডিও ক্লিপে শোনা যায় যে শুভাশিস বাবু বলছেন, “এই বুথটা কার? এই তিনটে বুথ কার? লক্ষ্য রাখবি। কেন বলতো?” সেসময় পাশ থেকে, “এটা হিন্দু বেল্ট। আমাদের উপপ্রধান আছে। ” এরপরই ফের শুভাশিস বাবুকে বলতে শোনা যায় যে, “ওই জায়গায় নজর রাখবি। হিন্দুদের ভোট করতে দেওয়া যাবে না। ওই হিন্দুরা বিজেপিকে দেয়।”

এই কথপোকথনের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পরতেই সমালোচনার ঝড় ওঠে সেই তৃণমূল নেতার বিরুদ্ধে। এরপরই শুভাশিস বাবু সাফই দিতে গিয়ে জানান যে, তাঁর সম্পূর্ণ বক্তব্য এই ভিডিও ক্লিপে তুলে ধরা হয়নি। রাজনৈতিক স্বার্থে তাঁর বক্তব্যকে কাটছাঁট করে দেখিয়েছে মিডিয়ার একাংশ৷ শুভাশিস বাবুর অভিযোগ যে, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বিজেপির৷ তাকে বদনাম করতেই এভাবে ভিডিও ক্লিপটিকে তৈরী করা হয়েছে৷ তবে রাজনৈতিক বিশেষজ্ঞের মতে এই সাফই শুভাশিস বাবু শুধুমাত্র ড্যামেজ কন্ট্রোলের জন্যই দিচ্ছেন৷

আরও অন্যান্য খবর