তৃণমূল – বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর। হামলা পুলিশ ফাঁড়িতে।

গতকাল সন্ধ্যেতে তৃণমূল – বিজেপি দুই দলের সংঘর্ষ হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের নিশানহাট৷ দু পক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী৷ এরপর পুলিশ দুই পক্ষকের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বাঁধে বিপত্তি৷

 

দুই পক্ষকে শান্ত করে অশান্তি মেটাতে গিয়ে আক্রান্ত হল খোদ পুলিশ বাহিনী। সংঘর্ষ আটকাতে গিয়ে উল্টে জনরোষে পরতে হলো পুলিশকেই। হঠাৎই পুলিশ ফাঁড়িতে হামলা চালায় বিক্ষোভকারী জনতা। পরিস্থিতি এতোটাই খারাপ হয়ে ওঠে যে শেষমেশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় পুলিশের৷

বোমা, পাথর নিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ এরপরই ঘটনাস্থলে আসেন দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক মোদী এবং বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় কমব্যাট ফোর্সও৷ সূত্রের খবর কারা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এলাকার স্থানীয় বাসিন্দাদের মতে এই হামলা চালিয়েছে দুই রাজনৈতিক দলের দুষ্কৃতিরাই৷

RELATED Articles

Leave a Comment