উত্তরবঙ্গ বাদে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই দেখা গিয়েছে বৃষ্টিপাতের ঘাটতি। দক্ষিণবঙ্গে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টি সেভাবে হয়নি। তবে এবারে দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪ আগস্টের দিকে উত্তর – পূর্ব বঙ্গোপসাগরে তৈরী হতে চলেছে একটি নিন্মচাপের। যার দরুণ ৪ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত দক্ষিঙবঙ্গের রয়েছে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়াবিদরা জানিয়েছেন যে এই নিন্মচাপটি উৎপন্ন হয়ে শীঘ্রই তা শক্তি বৃদ্ধি করবে। এবং একসময় তা গভীর নিন্মচাপে পরিণত হবে, যার ফলেই ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে দক্ষিণবঙ্গ এবং ওড়িয়ার উপকূলীয় অঞ্চলে। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে এই নিন্মচাপটি ঘূর্ণাবর্তেও পরিণত হতে পারে যার ফলে ছোটো কোনো ঘূর্ণিঝড়ও আছড়ে পরতে ওড়িশা, দক্ষিণবঙ্গ উপকূলে।