ঝালদায় শিশুকে মায়ের কোল থেকে নিয়ে ধর্ষণ করে মুন্ডুচ্ছেদ।

গত ২৯ জুলাই টেলকোর এক বাগান থেকে এক শিশু কন্যার মুন্ডুহীন ধর পায় পুলিশ এরপরই শুরু হয় তদন্ত, তদন্তে যা উঠে এলে তাতে রীতিমতো শিউরে উঠতে হয়। পুলিসি তদন্তে সামনে এসেছ ভয়ঙ্কর ঘটনা। মায়ের কোল থেকেই নিয়ে ধর্ষণ করে মুন্ডুচ্ছেদ করে খুন করা হয় শিশু কন্যাটিকে।

ঘটনাটি ঘটেছে ঝালদায়, শিশুটির মা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই ঝালদায় নিজের বাপের বাড়িতে থাকতেন তিনি৷ এরপর তার আলাপ হয় ঝাড়খন্ডের সাহেবগঞ্জের বাসিন্দা মনু মন্ডলের সঙ্গে। শিশুটির মা জানান যে মনুর সঙ্গে দেখা করতে তিনি তার কন্যাকে নিয়ে যান টাটানগরে। এরপর গত ২৪ শে জুলাই স্টেশনের প্ল্যাটফর্মেই নিজের কন্যা সন্তানকে নিয়ে ঘুমিয়ে পরেন সঙ্গে ছিল মনুও৷ এরপর জেগে উঠে তিনি দেখেন যে তার শিশু কন্যা কোথাও নেই। পুলিসি যেতে চাইলে মনু বাঁধা দেয় তাকে। বাধ্য হয়ে যুবতি নিজেই চিৎকার করে লোক জড়ো করে রেল পুলিসের নিকট যান৷

 

সিসিটিভি ফুটেজ দেখে জানান যায় যে, দুজন বারমুডা পরা যুবক মায়ের কোল থেকেই শিশু কন্যাটিকে তুলে নিয়ে যাচ্ছে৷ সিসিটিভি ফুটেজ থেকেই ধৃতদের শনাক্ত করে পুলিশ৷ ধৃতদের নাম রিঙ্কু শাহ এবং কৈলাস কুমার৷ পুলিসি জেরায় রিঙ্কু, কৈলাস থেকে যা জানা যায় তা রীতিমতো শিউরে উঠার মতো৷

পুলিসি জেরায় রিঙ্কু, কৈলাস জানায় যে তারা শিশু কন্যাটিকে তার মার কোল থেকে নিয়ে ধর্ষণ করে। এরপর খাট থেকে শিশুটি নীচে পরে গিয়ে মাথায় চোট পেয়ে প্রচন্ড ভাবে কাঁদতে শুরু করলে তারা শিশুটির মুন্ডুচ্ছেদ করে শিশুটির ধর সেই বাগানে ফেলে দিয়ে আসে৷

এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মনুকেও। আপাতত তিনজনই রয়েছে জামশেদপুরের ঘাঘেডি জেলে। এই ঘটনায় ফের একবার প্রমাণ মেলে যে দেশের এতো আইন কানুনের পরও মানুষের মানুষত্ব পশুদেরও হার মানিয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment