ভোটের দিন সকাল থেকেই গৃহে নজরবন্দী অনুব্রত মন্ডল।

ভোটের দিন সকাল থেকেই নিজের গৃহে নজরবন্দী তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। ভোটের পূর্বে বিরোধী দলতো বটেই, ভোট কর্মীদের নিকট এক ত্রাস হয়ে উঠেছিলেন অনুব্রত মন্ডল। ভোটের আগেই তিনি কাউকে পরোয়া না করে বলেছিলেন যে ভোট কি করে করতে হয় তা এবারে তিনি দেখাবেন৷ শুধু তাই নয় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ভোট কর্মীদের শাসক দলের হয়ে ভোট করাতে ভয় দেখানোর।

ভোট কর্মীদের নানান হুমকি দেওয়ায় এরপর অনুব্রত মন্ডলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নিকট অভিযোগ জানান ভোট কর্মীরা৷ এবং তাদের অভিযোগের ভিত্তিতেই আজ সকাল থেকে অনুব্রত মন্ডলকে নিজের গৃহেই নজরবন্দী করে রাখার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

 

দাপুটে এই তৃণমূল নেতা নানান সময়ই তার নানান বক্তব্যে বিতর্কে জড়ালেও, নির্বাচন কমিশনের নিকট হতে শো কজ পেলেও তাতে তার দাপুটে ভাব বিন্দুমাত্র কমেনি। তাই আজ সকাল থেকেই তাকে নজরবন্দী করে রাখার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

নির্দেশ মতো আজ সকাল থেকেই অনুব্রত মন্ডলের বাড়ির সম্মুখে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। উপস্থিত রয়েছেন এক উচ্চ আধিকারিকও৷ অনুব্রত-র ফোনও ইতিমধ্যেই কেড়ে নেওয়া হয়েছে৷ নির্দেশ রয়েছে তিনি বাড়ি থেকে বেরোলে তাকে যেন অনুসরণ করে কেন্দ্রীয় বাহিনী৷ কোনো ঘটনা প্রমাণের খাতিরে ইতিমধ্যেই সবকিছু ভিডিও করারও নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ হতে। যদিও এখনও নিজের গৃহে থেকেই বীরভূমের বিভিন্ন বুথের ওপর নজর রাখছেন অনুব্রত মন্ডল।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর