আজ রাজ্যে চতুর্থ দফার ভোট৷ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে সকাল থেকে বুথের পথে পা বাড়িয়েছেন সাধারণ ভোটাররা। কিন্তু এরমধ্যেই ইভিএম খারাপের খবর এসেছে বীরভূমের ময়ূরেশ্বরের ব্রাহ্মণবহড়া প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথ থেকে৷ ফলে ভোট দিতে না পারায় সকাল থেকেই সেখানে লাইনে ভোটাররা।
এই বুথেই ভোট দিতে এসেছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মন্ডল৷ ইভিএম খারাপ থাকায় তিনি ভোট দিতে পারেননি এখনও। এরপর তিনি খোঁজ খবর নিয়ে জানান যে বীরভূমের আরও অনেক ভোটকেন্দ্রেই খারাপ ইভিএম৷
Khabor24x7
আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি।
Email - [email protected]
আরও পড়ুনআরও অন্যান্য খবর