আজ চতুর্থ দফার ভোটে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে বহরমপুরে। উত্তেজনা ছড়ায় ভোট শুরুর আগেই তৃণমূল এবং কংগ্রেসের এজেন্টকে নিয়ে৷
বহরমপুরের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলের একটি ভোটগ্রহণ কেন্দ্রে কংগ্রেস এজেন্টকে বুথ থেকে বেড় করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যা নিয়েই এদিন ভোট শুরুর আগেই দেখা দেয় উত্তেজনা৷
খবর পেয়ে সেখানে তড়িঘড়ি পৌঁছান সেখানকার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। পরে তিনিই কংগ্রেস এজেন্টকে বুথে ঢোকান৷ কংগ্রেসের অভিযোগ, বুথটিতে কেন্দ্রীয় বাহিনী নেই। আর কর্মরত রাজ্য পুলিশের চোখের সামনে এই ঘটনা ঘটলেও তারা কার্যত রয়ে গিয়েছিলেন নীরব দর্শকের ভূমিকায়। যদিও এই নিয়ে মুখ খোলেননি সেখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
Khabor24x7
আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি।
Email - [email protected]
আরও পড়ুনআরও অন্যান্য খবর