নিমতায় তৃণমূল কর্মী খুনের জেরে আগুন ধরিয়ে দেওয়া হল বিজেপি কর্মীর বাড়িতে।

মঙ্গলবার সন্ধ্যেবেলা নিমতায় হঠাৎই খুন হন তৃণমূল নেতা নির্মক কুন্ডু৷ জানা যায় সন্ধ্যেবেলা পাড়ার মোড়ে দাঁড়িয়েছিলেন উত্তর দমদম পুরসভার ৬ নং ওয়ার্ডের তৃণমূল সভাপতি নির্মল কুন্ডু৷ সেসময় হঠাৎই দুজন দুষ্কৃতি একটি বাইক করে এসে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। আর সেই গুলিতেই মৃত্যু হয় তৃণমূল নেতা নির্মল কুন্ডুর৷

 

এরপরই এই খুনের তদন্তে নামেন পুলিশ আধিকারিকরা৷ এই খুনের সন্দেহে ইতিমধ্যেই এলাকার এক বিজেপি কর্মী সুমন কুন্ডুকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশ কর্মীরা। কিন্তু ভোররাতে সেই বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

অভিযোগ হঠাৎই আজ ভোরে কয়েকজন দুষ্কৃতি চড়াও হয় সুমন কুন্ডুর বাড়িতে। তারপরই তাঁর বাড়িতে ধরিয়ে দেওয়া হয় আগুন। এই ঘটনায় সেই বিজেপি কর্মী স্থানীয় তৃণমূল কর্মীদেরকে দোষারোপ করলেও৷ পাল্টা দোষারোপ করেছেন সৌগত রায়। তিনি জানান যে, এই কাজে বিজেপির যুক্ত থাকারই সম্ভাবনা বেশি। অনেকদিন আগেই পুলিশকে বলা হয়েছিল যে এই এলাকায় বহিরাগতরা আসছেন। কিন্তু পুলিশ তাতে বেশি আমল দেননি। আর তাই এভাবে খুন হতে হয় তৃণমূল নেতাকে।

RELATED Articles

Leave a Comment