ভোটের দিন সকাল থেকেই ভোট কর্মীদের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের তরফ থেকে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে গৃহে নজরবন্দী করে রাখা হয়৷ সকাল থেকে গৃহে থাকলেও একসময় তিনি বাইকে চেপে হেলমেট বিহীন ভাবে ভোট দিতে যান বুথে। বুথ থেকে ভোট দিয়ে বেড়োনোর সময়ই তিনি জানান নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁর মামলার কথা৷
এদিন ভোট দিয়ে বেড়োনোর সময় বিতর্কিত এক মন্তব্যও করে বসেন অনুব্রত মন্ডল। বুথের বাইরে তাকে নজরবন্দী এবং ফোন কেড়ে নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান যে, একটি ফোন কেড়ে নেওয়া হয়েছে তো কি হয়েছে? তাঁর কাছে রয়েছে হাজারটা ফোন। কাজেই ভোট পরিচালনায় তাঁর বিশেষ অসুবিধে হচ্ছেনা। প্রকাশ্যে এহেন মন্তব্য করায় আজ ফের বিতর্কে জড়ালেন অনুব্রত মন্ডল।
অপরদিকে তিনি আরও জানালেন যে তাকে নজরবন্দী করে রাখার বিষয়ে কলকাতা হাইকোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবেন তিনি। এই নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে পৌঁছে গিয়েছেন তৃনমূল নেতা তথা আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়। সূত্রের খবর তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের নিকট নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই বেআইনি ভাবে অনুব্রত মন্ডলকে নজরবন্দী করে রাখার জন্য মামলা দায়ের করার আবেদন করেন। আবেদনটি বিচারপতি মঞ্জুরও করেছেন বলে শোনা গিয়েছে। দুপুর ১২ টায় এই মামলা দায়ের করা হয়। এবং ১২ টা থেকেই এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
Khabor24x7
আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি।
Email - [email protected]
আরও পড়ুনআরও অন্যান্য খবর