রাজ্যে চলছে চতুর্থ দফার ভোট। বিভিন্ন এলাকায় রয়েছে টানটান উত্তেজনা। চাপড়ার ডোমপুকুরের একটি বুথে উত্তেজনা ছড়ায় সেখান বিজেপি প্রার্থীকে কেন্দ্র করে।
তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ আনা হয় যে, ভোট চলাকালীন বুথের ভেতর নিজের ফোন নিয়ে ঢুকে পরেন সেখানকার বিজপি প্রার্থী কল্যাণ চৌবে৷ এরপরই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা৷ বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের পাল্টা অভিযোগ যে, বিজেপি-এর এজেন্টকে ভোটগ্রহণ কেন্দ্রে তৃণমূলরা ঢুকতে না দেওয়ার খবর পেয়েই তিনি সেখানে আসেন।
দু-পক্ষের বচসাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে৷ তৃণমূলের কিছু বহিরাগতরাও সেসময় বুথে ঢুকে পরে বলে অভিযোগ৷ এরপর সেখানে বিজেপি – তৃণমূল সংঘাত শুরু হলে ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছায়৷
Khabor24x7
আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি।
Email - [email protected]
আরও পড়ুনআরও অন্যান্য খবর