“নির্বাচন কমিশনের সম্মুখে প্রতিবাদে বসা উচিৎ “, ইভিএম নিয়ে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

এবারের লোকসভা নির্বাচনে দেশ জুড়ে বিজেপি সুনামী৷ বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের একবার কেন্দ্রে সরকার গড়েছে৷ অপরদিকে বিরোধিদের সমস্ত ভোট মেলালেও তা দাঁড়াচ্ছে সংখ্যা গরিষ্ঠতার বেশ অনেকটাই নীচে। এমতাবস্থায় এই রাজ্যেও উঠেছে বিজেপি ঝড়। লোকসভা নির্বাচনে এই রাজ্যে ৪২ এ ১৮ টি আসন কেড়ে নিয়েছে গেরুয়া শিবির। এহেন পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ আনেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

 

ইভিএম কারচুপি নিয়ে আগেই সন্দেহ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে তিনি জানালেন যে, ইভিএম -এ যে কারচুপি করা হয়েছে তার প্রতিবাদে সমস্ত বিরোধিদের একজোট হয়ে বসা উচিৎ নির্বাচন কমিশনের মুখ্য কার্যালয়ের সম্মুখে।

এদিন হুগলিতে দলীয় বৈঠকের পর তৃণমূল নেত্রী ফের সবর হন ইভিএম কারচুপির বিষয়ে। তিনি বক্তব্য রাখেন যে, ইভিএম -এ পোগ্রামিং করে রাখা হয়েছিল আগে থেকেই। নইলে কোনো মতেই এতো আসন পায়না বিজেপি। তাই তিনি বলেন যে, এই ইভিএম কারচুপির তদন্তের জন্য বিরোধিদের একজোট হয়ে নির্বাচন কমিশনের সম্মুখে বসতে হবে। মুখ্যমন্ত্রী কথায়, “কলঙ্কপূর্ণ ভোট হয়েছে। নির্বাচন কমিশনকে আরও ক্ষমতা দেওয়া উচিত ছিল। একটা কলেজিয়াম থাকা দরকার। বিভিন্ন জায়গায় ৩০ শতাংশ ইভিএম অকেজো ছিল। মক পোলও করা হয়নি। ”

আরও অন্যান্য খবর