ভারতী ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

কেশপুরের পিকুরদায় ১৩৯ নং বুথে সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্রথমে বিজেপি পোলিং এজেন্টকে বুথে ঢুকতে তৃণমূল কর্মীদের বাঁধাদান৷ এরপর বিজপি প্রার্থী ভারতী ঘোষকে নিয়ে ধ্বস্তাধস্তি।সবমিলিয়ে বেশ উত্তেজনা ছড়ায় সেই এলাকায়৷

 

এরপরই কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় বিজপি প্রার্থী পোলিং এজেন্টকে নিয়ে বুথে ঢুকতে সক্ষম হন৷ কিন্তু বুথে ঢুকেই ভারতী ঘোষকে দেখা যায় তাঁর মোবাইলে বুথের ভেতরে ভিডিওগ্রাফি করতে। যা অনৈতিক৷

Pubg Mobile Trigger

এরপরই ভারতী ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় নির্বাচন কমিশনের নিকট৷ নির্বাচন কমিশন সূত্রে জানানো হয় যে এই বিজপি প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই অনুযায়ী জেলাশাসকের নিকট বিজপি প্রার্থীর কথাও ইতিমধ্যেই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

RELATED Articles

Leave a Comment