পাঁশকুড়ায় বিজেপি – তৃণমূল সংঘর্ষ। বিজেপি-র পথ অবরোধ।

সকাল থেকেই রাজ্যের ৫ জেলার ৮ টি লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে৷ বিভিন্ন স্থান থেকেই মিলছে নানান উত্তেজনা, অশান্তির খবর৷ এবারে বিজেপি – তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো পাঁশকুড়া৷

 

পাঁশকুড়ার মাইসোরায় একটি বুথে ভোট শুরুর পর বিজেপি এজেন্টকে বুথে প্রবেশের বাঁধাদনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ফলস্বরূপ শুরু হয় বিজেপি- তৃণমূল সংঘর্ষ।

Pubg Mobile Trigger

শুধু তাই নয়, বিজেপি সমর্থকদেরও ভোটদানে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপরই প্রতিবাদে সেখানকার রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এলাকা জুড়ে রয়েছে যথেষ্ট উত্তেজনা৷

RELATED Articles

Leave a Comment