ভারতী ঘোষের গাড়ি আটকে দিল পুলিশ।

ষষ্ঠ দফার ভোটের দিন বারেবারে উত্তপ্ত হয়ে উঠছে কেশপুর৷ বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে কেন্দ্র করেই কেশপুরে ছড়াচ্ছে উত্তেজনা।

সকাল থেকে কেশপুরের এক বুথে ধ্বস্তাধ্বস্তির পর, কেশপুরের দোগাছিয়ায় ভারতী ঘোষের গাড়িতে ইট বৃষ্টি। এইসব ঘটনার জেরে এমনিতেই উত্তপ্ত হয়ে রয়েছে কেশপুরে। এবারে কেশপুরে রাস্তার মাঝে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি আটকে দিল পুলিশ।

 

বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে কেশপুরের রাস্তায় পুলিশ আটকালে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ফলস্বরূপ ভারতী ঘোষের নির্দেশে গুলি চালায় তাঁর নিরাপত্তারক্ষী। সেই গুলি বিদ্ধ হয়ে আহত হন এক তৃণমূল কর্মী৷ অপরদিকে বিক্ষোভকারীদের হটাতে শূন্যে গুলি ছোড়ে কেন্দ্রীয় বাহিনী৷

Pubg Mobile Trigger

এমতাবস্থায় ভারতী ঘোষের গাড়ি আটকে দিল পুলিশ। পুলিশের তরফে জানানো হয় যে, যে গাড়িটি নিয়ে ভারতী ঘোষ এসেছেন তার কোনো কাগজপত্রই ঠিক নেই। তাই সেই গাড়িকে আটক করেছে পুলিশ। ভারতী ঘোষের অভিযোগ যে, তাকে আটকে দেওয়ার জন্য এটি স্রেফ তৃণমূলের একটি চাল মাত্র, কারণ তিনি বুথে বুথে গিয়ে ছাপ্পা ভোট আটকাচ্ছিলেন। আপাতত এলাকায় রয়েছে চূড়ান্ত উত্তেজনা।

আরও অন্যান্য খবর