- Home
- West Bengal
- পে কমিশনের দাবীতে বিক্ষোভ। কুশ পুতুল দাহ করা হলো পে কমিশনের চেয়ারম্যানের।
ফের ৭ মাস মেয়াদ বৃদ্ধি হয়েছে ষষ্ঠ বেতন কমিশনের। এরপরই রাজ্য সরকারের ওপর ক্ষোভে ফেটে পরেন রাজ্য সরকারি কর্মচারীরা৷ কেন্দ্রে যেখানে সপ্তম পে কমিশনের কথা, সেখানে বারবার ষষ্ঠ পে কমিশনের মেয়াদ বৃদ্ধিতে বিরক্ত রাজ্য সরকারি কর্মচারীরা।
এমতাবস্থায় ইতিমধ্যেই বড়সড় আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি সমর্থিত সরকারি কর্মচারী পরিষদ৷ এবারে তারা ১ মাস সময় দিলেন মুখ্যমন্ত্রীকে। সরকারি কর্মচারীদের একাংশ মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিলেন যে, এক মাসের মধ্যে বকেয়া ডিএ এবং পে কমিশন নিয়ে কোনো পদক্ষেপ না নিলে চরম আন্দোলনে নামবেন তাঁরা।
আজ ইতিমধ্যেই পে কমিশনের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এক অবস্থান বিক্ষোভ করে বিজেপি সমর্থিত সরকারি কর্মচারী পরিষদ। সেখানে পে কমিশনের কুশপুতুল দাহ করা হলে বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের৷ পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল এদিন জানালেন যে, তাদের দাবী মানা না হলে বড়সর আন্দোলনের পথে নামবেন তাঁরা, ধর্মঘটও করা হবে৷
অপরদিকে রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত পেনশনভুক্ত কর্মচারীদের জন্য সুখবর। তাদের জন্য উৎসব ভাতা চালু করতে চলেছে রাজ সরকার৷ ২৬ হাজারের নীচে যারা পেনশন পান তারা উৎসবের মাসে উৎসব ভাতা হিসেবে পাবেন ২১০০ টাকা। সেক্ষেত্রে ইসলাম ধর্মাবলম্বীরা ইদের মাসে এবং হিন্দু ধর্মাবলম্বীরা পুজোর মাসে পাবেন এই উৎসব ভাতা।
আরও অন্যান্য খবর