লোকসভা ভোটের ফলাফলে সবুজ দূর্গে আঘাত হেনেছে গেরুয়া শিবিরে। ৪২ এ ৪২ তো হয়-ই-নি উল্টে তা নেমে দাঁড়িয়েছে ২২ এ। শাসকদলের এহেন খারাপ ফলাফল নিয়ে তৃণমূল নেতা-নেত্রীদের সামনে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভরা বৈঠকে বকুনি খেতে হলো অনেককেই, যাদের মধ্যে রয়েছেন ৪২ এ ৪২ আসন পাওয়ার দাবী জানানো অনুব্রত মন্ডলও।





