‘ফণী’-এর আতঙ্ক। বন্ধ করে দেওয়া হচ্ছে কলকাতার প্রায় সমস্ত মল।

আজ সকাল ৯ টা নাগাদই সমস্ত শক্তি নিয়ে ঘন্টায় প্রায় ২০০ কিমি গতিবেগ নিয়ে ওড়িশা উপকূলে আছড়ে পরেছে ‘ফণী’। ওড়িশায় তান্ডব চালানোর পর এবারে ‘ফণী’ এর লক্ষ্য পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন – ‘ফণী’-র পূর্বেই ঝড়ে তছনছ পশ্চিম মেদিনীপুর জেলা

 

ইতিমধ্যেই এই এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত। উত্তাল হয়ে উঠেছে দিঘা-র সমুদ্র। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আজই রাতে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে ‘ফণী’। তবে আছড়ে পরার আগেই অবশ্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুরু হয়ে যাবে ঝোড়ো হাওয়া। ঘন্টায় ৭০ থেকে ৮০ কিমি বেগে আজ সন্ধ্যে থেকেই সমম্ভবত ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে৷

আরও পড়ুন – ‘ফণী’-র প্রভাব এই রাজ্যে৷ দিঘা-তে উত্তাল সমুদ্র।

‘ফণী’ রাজ্যে প্রবেশের আগেই এর প্রভাবে একপ্রস্থ ঝড় হয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার একাংশে। এবারে আজ সন্ধ্যে থেকেই ৭০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের তান্ডব শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া বিদরা৷ এর জেরে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে সতর্কতা৷ ২০০৯ সালের ‘আয়লা’-র থেকেও ‘ফণী’ ভয়ঙ্কর হয়ে উঠবে বলে দাবী জানিয়েছেন অনেক আবহাওয়া বিদ, কারণ ‘আয়লা’-র থেকে ‘ফণী’ বেশি এরিয়া নিয়ে রয়েছে এইমুহূর্তে। পশ্চিমবঙ্গে এই ঝড় আছড়ে পরলে তা পরবে এক সিভিয়ার সাইক্লোন হিসেবে। শক্তি খুইয়ে ‘ফণী’ র গতিবেগ হবে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিমি। কিন্তু তার আগেই ৭০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস পেয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে কলকাতার একের পর এক মল। আজ বিকেলেই বন্ধ করে দেওয়া হয়েছে সাউথ সিটি মল সঙ্গে গড়িয়াহাট মল-ও। বন্ধ করে দেওয়া হয়েছে সল্টলেকের সেক্টর ৫ এর বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসগুলোকেও৷ বিপর্যয় মোকাবিলা দল তৈরী আছে বলে আশ্বাস মিলেছে রাজ্য সরকারের তরফ থেকে৷

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment