ফের কাঁচরাপাড়া পুরসভা তৃণমূলের দখলে?

লোকসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার হিড়িক উঠেছিল। আর সেই হিড়িকেই ২৪ আসন যুক্ত কাঁচরাপাড়ার ১৭ জন কাউন্সিলরই যোগ দিয়েছিলেন বিজেপিতে৷ ফলস্বরূপ রাতারাতি কাঁচরাপাড়া পুরসভা চলে যায় বিজেপির হাতে৷

 

কিন্তু ফের বদলাতে শুরু করেছে পরিস্থিতি। অনেক তৃণমূল নেতা কর্মীদেরই দেখা যাচ্ছে বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিতে৷ কাঁচরাপাড়াতেও অনেকটা একই চিত্র৷ ইতিমধ্যেই বিজেপিতে যোগ দেওয়া পাঁচ জন কাউন্সিলর ফের তৃণমূলে ফিরে এসেছেন৷ আরও তিনজন কাউন্সিলর ফিরে আসবেন বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। ফলস্বরূপ কাঁচরাপাড়া পুরসভা ফের তৃণমূলের হাতেই ফিরতে চলেছে বলে দাবী করেন ফিরহাদ হাকিম।

যদিও পশ্চিমবঙ্গের বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র বক্তব্য যে, কাউন্সিলরদের ভয় দেখিয়ে তাদের ফের দলে টেনেছে তৃণমূল৷ মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখনো হয়েছে তাদের। তিনি আরও বলেন যে কাউন্সিলররা তৃণমূলে ফিরলেও আসলে তাদের মনে রয়েছে বিজেপি এবং নরেন্দ্র মোদী-ই।

RELATED Articles

Leave a Comment