হাইকোর্টের নির্দেশ থাকলেও মেরিট লিস্ট প্রকাশ করলোনা এসএসসি৷

এসএসসি নিয়ে যথেষ্ট জলঘোষা হয়েছে রাজ্যে। তবে এখানেই শেষ নয় বাকী রয়েছে আরও। পূর্বের শুনানিতে এসএসসি – কে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মেরিট লিস্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও সেই মেরিট লিস্ট দেওয়াতো দূরের কথা উল্টো শুক্রবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে এসএসসি এর আইনজীবীর দাবী যে, এখন মেরিট লিস্ট বের করা সম্ভবই নয়৷

 

এসএসসি নিয়ে অনেক পরীক্ষার্থীই অস্বচ্ছতার অভিযোগ জানিয়েছিলেন। সেই হিসেবে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় মেরিট লিস্ট দেওয়ার। কিন্তু তা না করে শুক্রবার আদালতে এসএসসি এর আইনজীবী জানালেন যে, এখন প্রায় ২৫ হাজার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ চলছে৷ এমতাবস্থায় মেরিট লিস্ট প্রকাশ করলে চাকরিপ্রার্থীদের সমস্যা হতে পারে বলে জানান তিনি। এসএসসি আইনজীবীর এই যুক্তি বিচারপতি মেনে নেওয়ায় আপাতত আর মেরিট লিস্ট বের হচ্ছেনা আপার টেট এর।

তবে এদিনও প্রায় শ’খানেক পরীক্ষার্থী আবার বঞ্চনার অভিযোগ তুলেছেন এসএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাদের দাবী নথি স্কুটিনি করা হোক। আদালতের তরফেও এই নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি কে। তবে এতে বেশ কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন এসএসসি এর আইনজীবী।

RELATED Articles

Leave a Comment