ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্যের বিভিন্ন এলাকায়। গতকাল ফের তৃণমূল- বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের সিতাই। এর পূর্বেও এই একই ঘটনায় উত্তপ্ত হয়েছিল সিতাই। গতকাল ফের উত্তপ্ত হয়ে ওঠে সিতাইয়ের দক্ষিণ চামটা গ্রাম।
তৃণমূল – বিজেপি সংঘর্ষে গতকাল ফের উত্তপ্ত হয়ে উঠেছিল সিতাই। বিজেপি কর্মীদের অভিযোগ, গতকাল কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি এসে আক্রমণ করে বিজেপি কর্মীদলর ওপর। তার মধ্যে একজন বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে দুষ্কৃতিরা আঘাত করে বলে অভিযোগ।
আপাতত দুলাল মিয়া নামে সেই বিজেপি কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে দিনহাটা হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে৷