একে একে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানের উদ্দেশ্যে ভারতে পৌঁছাচ্ছেন বিদেশি অতিথিরা।

আজ দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। আজকের সেই মেগা ইভেন্টের জন্য শুরু হয়েছে তোড়জোড়। গতকালই সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন। তৈরী হয়েছে মঞ্চ এবং দর্শকদের বসার জন্য স্থান।

মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি এবং ভারতীয় মিলে মোট ৬ হাজার জন অতিথি। বিদেশি অতিথিদের মধ্যে রয়েছে পড়শি দেশ বাংলাদেশ, নেপাল, ভূটান, মায়ানমার, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধানরা৷ এছাড়াও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মারিশাস এবং কিরঘিস্তানের রাষ্ট্রপ্রধানদের।

 

ইতিমধ্যেই এই অতিথিদের মধ্যে ভারতে এসে পৌঁছেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ । এরপর আজ সকাল সকাল ভারতে চলে এলেন মারিশাসের প্রধানমন্ত্রী প্রোভিন্দ কুমার জগনথ। তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলেন বিদেশ সচিব বিজয় গোখলে।

এছাড়াও সূত্রের খবর অনুযায়ী আরও অনেক বিদেশি অতিথিরাই এসে পৌঁছেছেন দিল্লিতে। কিংবা রয়েছেন দিল্লির পথে। সারাদিনে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের মধ্যে চলবে সাক্ষাৎ পর্ব। এরপর সন্ধ্যে থেকে শুরু হবে আজকের মেগা ইভেন্ট নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment