ফের বিজেপি থেকে ঘরে ফিরে এলেন দুই তৃণমূল কাউন্সিলর।

লোকসভা নির্বাচন থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক উঠেছিল। এখন হিড়িক কিছুটা কমার সঙ্গে সঙ্গে ঘরওয়াপসিও হচ্ছে বেশ কিছু তৃণমূল নেতা কাউন্সিলরের।

কিছুদিন আগেই কাঁচরাপাড়া এবং হালিশহরের একাধিক কাইন্সিলর যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদের অনেকেই ফের ফিরে এসেছেন তৃণমূলেই৷ এবারে সেই পথে হেঁটে হরিণঘাটার দুই কাউন্সিলর ফের ফিরে এলেন তৃণমূলেই।

 

কিছুদিন আগেই হরিণঘাটার ১৭ জন কাউন্সিলরের ৮ জন যোগ দিয়েছিলেন বিজেপিতে। এরপর তৃণমূল খবর পায় পায় যে সেখানকার পুরপ্রধান রাজীব দালালের কাজকর্মে রুষ্ট হয়েই বিজেপিতে যোগ দিয়েছিলেন সেই কাউন্সিলররা৷ ফলস্বরূপ তড়িঘড়ি পুরপ্রধানের পদ থেকে রাজীব দালালকে সরিয়ে তাঁর স্থানে তৃণমূলে পুরপ্রধান হিসেবে ঘোষণা করে মাণিকলাল ভট্টকে৷

এরপরই স্বস্তি ফেরে শাসক শিবিরে। ৮ জন কাউন্সিলরের মধ্যে ২ জন ফের ফিরে আসে তৃণমূলে। ফলে ১১-৬ এ দাঁড়িয়ে হরিণঘাটার টালমাটাল অবস্থা কিছুটা কাটায় শাসক শিবির।

RELATED Articles

Leave a Comment