তৃণমূলে ভাঙন অব্যহত৷ লোকসভা নির্বাচনের আগে থেকে যে ভাঙন শুরু হয়েছিল, নির্বাচনের ফলাফল ঘোষণার পরও সেই ভাঙন রয়েই গিয়েছে। প্রায় রোজই বিভিন্ন স্থানের নেতা কর্মীরা ঘাসফুল ছেড়ে যোগ দিচ্ছেন পদ্ম ফুলে। কালও একই ভাবে দার্জিলিং পৌরসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের৷ এবারে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দেখা দিলো শাসক দলের বড়সড় ফাটল।






