সন্দেশখালিতে সংঘর্ষের পরই জরুরি বৈঠকে দিল্লি উড়ে গেলেন রাজ্যপাল।

সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তপ্ত তখনই আজ সকালে দিল্লিতে উড়ে গেলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। সূত্রের খবর দিল্লিতে মোদী এবং অমিত শাহের সঙ্গে প্রশাসনিক বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন তিনি৷ আজ অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যপাল৷ কাল নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যপালের জরুরি বৈঠক রয়েছে বলে জানা যাচ্ছে।

 

গতকাল বিজেপির পতাকা খোলার ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালির ন্যাজাট৷ দুই পক্ষের সংঘর্ষে চলছিল গুলিও। এউ তৃণমূল – বিজেপি সংঘর্ষে ইতিমধ্যেই চার জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন৷ তৃণমূলের দাবী বিজেপিরাই প্রথম হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে মারা যান তৃণমূলের এক কর্মী কায়ুম মোল্লা। অপরদিকে বিজেপির পাল্টা অভিযোগ, সংঘর্ষ গুলি ছোড়ে তৃণমূলই। তাদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে প্রদীপ মন্ডল, সুকান্ত মন্ডল এবং দেবদাস মন্ডল নামে তিন বিজেপি কর্মীর। তবে দুই দলেরই আরও অভিযোগ যে কমপক্ষে দুই দল থেকেই এখনও নিখোঁজ রয়েছেন ৫-৬ জন।

এই ঘটনার পর রাতেই রাজ্য সরকারের নিকট হতে রিপোর্ট তলব করে স্বরাষ্ট্রমন্ত্রক৷ এরপরই আজ দিল্লি উড়ে গেলেন রাজ্যপাল৷ বর্তমান রাজ্যের পরিস্থিতিতে এটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিভিন্ন মহল। সন্দেশখালির ঘটনায় বিজেপিও আলাদা ভাবে কেন্দ্রের হস্তক্ষেপ চাইছে৷ এখন দেখার বিষয় এটি যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় কীনা৷

আরও অন্যান্য খবর