একের পর এক সফলতা পেয়েই চলেছে ইসরো। একবারের প্রচেষ্টাতেই মঙ্গলে পৌঁছে গিয়েছে ভারতীয় মঙ্গলযান৷ এবার আবার কিছুদিন আগেই চন্দ্রযান – ২ এর সফল উৎক্ষেপণ করেছে ইসরো। মহাকাশ গবেষণায় ইসরোর এর একের পর এক সাফল্যে রীতিমতো হতভম্ব মার্কিন এবং ইউরোপের বিভিন্ন মহাকাশ গবেষণা কেন্দ্রগুলি। পশ্চিমী সংস্থাগুলোও আজকাল তাদের উপগ্রহ উৎক্ষেপণের জন্য বেঁছে নিচ্ছে ইসরো। অন্যান্য দেশের মহাকাশ গবেষণা সংস্থাগুলো থেকে অনেক কম খরচেই ইসরো এতো সাফল্য পাওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা ক্ষোভ জন্মেছে মার্কিন এবং ইউরোপের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলোতে৷ কিন্তু তাতে থামেনি ইসরোর জয়যাত্রা।
এমতাবস্থায় বেশ চাপেই পড়শী দেশ পাকিস্তান। পাকিস্তানে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র থাকলেও তার বিশেষ একটা কার্যবিধি চোখে পরে না৷ তাই ভারতের ইসরো যখন একের পর এক সাফল্য হাসিল করে যাচ্ছে, তখন যথেষ্ঠই চাপে পড়শী দেশ পাকিস্তান। ফলে কিছুটা লোক দেখানো ভাবেই এদিন পাক বিজ্ঞান এবং প্রযুক্তিমন্ত্রী ফওয়াদ চৌধুরি ঘোষণা করলেন যে আগামী ২০২২ সালেই মহাকাশে মানব পাঠাবে পাকিস্তান।





