ফেসবুকে বিতর্কিত ছবি পোস্ট করে সমালোচনার মুখে বাম যুব নেতা।

বামপন্থী ছাত্র-যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য-র সদস্য শতরূপ ঘোষ ফেসবুকে এক বিতর্কিত ছবি পোস্ট করায় রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ছবিটিতে দেখা যাচ্ছে যে সেই বাম যুব নেতার হাতের মধ্যমা অঙ্গুলিতে রয়েছে বিজেপি এবং টিএমসি লেখা। আর পাশেই গুটিয়ে থাকা অনামিকা অঙ্গুলিতে ভোট দেওয়ার চিহ্ন কালির ওপরে লেখা সিপিএম৷ মধ্যমা বাদ দিয়ে সেই বাম যুব নেতার বাকী সব অঙ্গুলিই গুটিয়ে রাখা। ফেসবুকে এই ছবি পোস্ট হওয়ার পর থেকেই চরম সমালোচনার মুখে পরেছেন এই বাম যুব নেতা শতরূপ ঘোষ৷

 

এই বাম যুব নেতা দলে যথেষ্টই জনপ্রিয়। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রার্থীর হয়ে ভোটে প্রচার করেছেন তিনি। বাম যুব কর্মীদের মধ্যেও তিনি যথেষ্ট জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতেও তাঁর রয়েছে প্রচুর সংখ্যক ফলোয়ার। তাই পোস্টটি দেওয়ার পরই সেটি ভাইরাল হয়ে যায়৷ এরপরই ওঠে সমালোচনার ঝড়। অনেকেই সেই পোস্টের কমেন্ট বক্সে ঢুকে বিভিন্ন মন্তব্য করেছেন।

ফেসবুকে বিতর্কিত ছবি পোস্ট করে সমালোচনার মুখে বাম যুব নেতা।

কিছুদিন আগেই সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ইংরাজি ‘R’ কে ফেরত আনা নিয়ে ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সমালোচনার পাত্র হয়েছিলেন যার ফলে যথেষ্টই অস্বস্তিতে পরতে হয় রাজ্য সিপিএম নেতৃত্বকে। এবারে ভোট চলাকালীন ফের এই বাম যুব নেতার অশ্লীল পোস্ট নতুন করে রাজ্য সিপিএম নেতৃত্বকে বিড়ম্বনায় ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment