পাকিস্তান সীমান্তে মোতায়েন হচ্ছে অত্যাধুনিক ট্যাঙ্ক। নয়া পদক্ষেপ ভারতের।

পাকিস্তান সীমান্তকে ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে ভারত। এর পূর্বেই ভারত-পাক সীমান্তে উত্তেজনার জন্য সাধারণ নাগরিকদের বাঁচাতে ভারতের তরফে বানানো হয়েছে ৭ হাজারের ওপরে বাঙকার। এছাড়াও পরবর্তীতে আরও ৭ হাজারটির মতো বাঙকার বানানো হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। অর্থাৎ ভারত – পাক যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকতে চাইছে ভারত। তবে কি শীঘ্রই হতে চলেছে কোনো ভারত-পাক যুদ্ধ? বাঙকারের পর এবারে ভারতের ট্যাঙ্ক নিয়ে নয়া পরিকল্পনা ফের সেই প্রশ্নই তৈরী করলো।পাকিস্তান সীমান্তে মোতায়েন হচ্ছে অত্যাধুনিক ট্যাঙ্ক। নয়া পদক্ষেপ ভারতের।

সূত্রের খবর ভারত-পাক সীমান্তে খুব শীঘ্রই ভারত নিয়োগ করতে চলেছে ৪৬০ টি রাশিয়ান অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরী ট্যাঙ্ক। এই অত্যাধুনিক ট্যাঙ্কগুলির নাম দেওয়া হয়েছে “টি – ৯০ ভীষ্ম”। রাশিয়ান প্রযুক্তিতে তৈরী এই অত্যাধুনিক ট্যাঙ্কগুলো পাকিস্তানি বাহিনীকে নিমেষে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে বলে জানানো হয়েছে সেনা তরফে। আগামী ২০২২ সাল থেকেই এই ট্যাঙ্কগুলো মোতায়েন করা হবে ভারত-পাক সীমান্তে৷ ১৩৪৪৮ কোটি টাকার চুক্তিতে এই অত্যাধুনিক রাশিয়ান ট্যাঙ্কগুলো তৈরী করা হচ্ছে চেন্নাইয়ের এক বিশেষ অস্ত্র কারখানায়৷ এই ট্যাঙ্কগুলো কয়েক কিলোমিটার পর্যন্ত নিখুঁত নিশানায় আঘাত হানতে সমর্থ।

 

তবে ভারতের এই নয়া পরিকল্পনা কি ভারত-পাক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? আপাতত এখনও যথেষ্টই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি রয়েছে উপতক্যায় ৷ পুলওয়ামা কান্ডের পর থেকেই বারবার অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। অনেকবারই তৈরী হয়েছে যুদ্ধের আবহ। তাই তৈরী থাকতে চাইছে ভারত৷ জম্মু এবং কাশ্মীরে নিযুক্ত সেনা জওয়ানদের সবসময়ই হাই অ্যালার্টে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে সেনাবাহিনীর জোর বাড়াতেই এবারে অত্যাধুনিক ট্যাঙ্ক মোতায়েনর পথে হাঁটছে ভারত৷

আরও অন্যান্য খবর