বঙ্গোপসাগরে তৈরী উচ্চচাপ বলয়। শুরু হবে ব্যাপক বৃষ্টিপাত।

দীর্ঘ অপেক্ষা শেষ হতে চলেছে দক্ষিণবঙ্গবাসীর। অবশেষে তীব্র গরম এবং অস্বস্তির হাত থেকে রক্ষা পেতে চলেছে দক্ষিণবঙ্গ। সৌজন্যে বিহারের ওপর অবস্থান করা পশ্চিমী ঝঞ্ঝা এবং সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া উচ্চচাপ বলয়।

পূর্বেই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছিল যে আজ রবিবার থেকেই বিহারে অবস্থান করা পশ্চিমী ঝঞ্ঝা দরুণ তাপমাত্রা কমবে। হলোও তাই, আজ দুপুরের পর থেকেই খানিক তাপমাত্রা কমে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে৷ পশ্চিমী ঝঞ্ঝার দরুণ আজ দক্ষিণে বৃষ্টিপাতের সম্ভবনা থাকলেও তা খুবই কম।

 

তবে দক্ষিণবঙ্গের যে আটটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফে, সেই তাপপ্রবাহের সতর্কবার্তা আজ তুলে নিল আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা জানালেন যে পশ্চিমী ঝঞ্ঝার দরুণ আর পশ্চিমের গরম বাতাস প্রবেশ করতে পারছেনা এই রাজ্যে, ফলে তাপপ্রবাহেরও আর কোনো আশঙ্কা নেই।

অপরদিকে আজ ফের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হলো যে বঙ্গোপসাগরে তৈরী হয়েছে একটি উচ্চচাপ বলয়ের। যার ফলে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরের এই উচ্চচাপ বলয় জনিত বৃষ্টিপাত পশ্চিমী ঝঞ্ঝার দরুণ হওয়া বৃষ্টিপাতকে আরও তীব্র করে দেবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তাঁরা আশঙ্কা করছেন এই দুইয়ের মিলিত বৃষ্টিপাতের কারণে আগামী প্রায় গোটা সপ্তাহ জুড়েই বৃষ্টিপাত হবে দক্ষিণের কলকাতা সহ বিভিন্ন জেলাগুলোতে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর