বেলা শেষে বিষ্ণুপুরে চললো কেন্দ্রীয় বাহিনীর গুলি এবং লাঠি চার্জ।

আজ ষষ্ঠ দফার ভোটে রাজ্যের ৫ টি জেলার ৮ লোকসভা কেন্দ্রের নানান স্থান থেকেই আসতে থাকে বিভিন্ন উত্তেজনা অশান্তির খবর। এমনকি দিনের শেষেও একাধিক স্থান থেকে খবর মেলে গন্ডোগোলের। এদের মধ্যে বিষ্ণুপুরের পরিস্থিতি হয়ে ওঠে মারাত্মক।

সকাল থেকেই শান্তিপূর্ণ ভোটদান চলছিল বিষ্ণুপুরের ২০৮৭ নং বুথে। কিন্তু বেলা শেষে হঠাৎই বাঁধে বিপত্তি। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে অকারণে ভোটারকে মারধর করারা।

সেই বুথের ভোটাররা জানিয়েছেন যে, ভোট দিতে যে লাইন হয়েছিল সেই লাইন থেকেই একটু বেড়িয়ে দাঁড়িয়েছিলেন এক ভোটার। হঠাৎই সেই বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান এসে সেই ব্যক্তিকে লাইন থেকে বের করে নিয়ে শুরু করে বেধড়ক মারধর৷ ঘটনাটি রুখতে অন্য কিছু ভোটাররা এগিয়ে এলে তাদের ওপরও জওয়ানরা লাঠি চার্জ শুরু করে দেন বলে অভিযোগ। এরপর পরিস্থিতি বেগতিক দেখে শূন্যে কয়েকবার গুলিও চালান জওয়ানরা। স্বাভাবিকভাবেই ব্যাহত হয় ভোটগ্রহণ, আহত হন কিছু ভোটার। এই বিষয়ে অবশ্য মুখ খুলতে নারাজ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

RELATED Articles

Leave a Comment