বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা৷ উত্তরেও নেই স্বস্তি।

বর্ষা ঢুকে গিয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু হচ্ছেন স্বাভাবিক বৃষ্টিপাত৷ কাজেই এখনই স্বস্তি পাচ্ছেননা বঙবাসী। সম্প্রতি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর মিলেছে যে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা কম হলেও থাকছে অস্বস্তি।

 

আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে পরবর্তী আরও কয়েকদিনেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বরং বাড়বে আরও তাপমাত্র, থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। যদিও মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে।

ওপরদিকে উত্তরবঙ্গের পরিস্থিতিও খুব একটা মনোরম নয়। পাহাড়ি জেলাগুলো ছাড়া বাকী জেলাগুলোতে চড়ছে পারদ, থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তি। পাহাড়ে কিছুটা বৃষ্টি হলেও বৃষ্টি নেই জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়৷ ফলে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আশ্বাস যে দক্ষিণে তাপমাত্রা বাড়লেও উত্তরে ধীরে ধীরে তা কমতে থাকবে।

আরও অন্যান্য খবর