খুব শীঘ্রই বসিরহাটকে করে দেওয়া হবে নয়া জেলা। জানালেন মুখ্যমুন্ত্রী৷

আজ শঙ্করপুরে সার্কাস ময়দানের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে বসিরহাটকে উত্তর ২৪ পরগনা থেকে পৃথক করে গঠন করা হবে নয়া জেলার।

উত্তর ২৪ পরগনার অন্তর্গত বসিরহাট এলাকার যাবতীয় কাজ করতে এতোদিন সেখানকার বাসিন্দাদের ছুটতে হতো বারাসাত-এ। বসিরহাট থেকে বারাসাতের দূরত্ব প্রায় ৪৫ কিমি. । পৌঁছাতে সময় লাগে কমপক্ষে ১:৩০ ঘন্টা থেকে ১:৪৫ মিনিট।

 

ফলস্বরূপ নিত্য প্রয়োজনীয় কাজে বসিরহাট বাসীদের প্রায় দেড়-দু ঘন্টা জার্নি করে পৌঁছাতে হতো বারাসাতে। তাই এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানালেন যে বসিরহাটকে নয়া জেলা রূপে প্রকাশ করার কাজ চলছে। নয়া জেলা হলে বসিরহাট বাসীকে আর ছুটতে হবেনা বারাসাতে।

Pubg Mobile Trigger

মাননীয়া মুখ্যমন্ত্রী আরও জানান যে তৃণমূল ক্ষমতায় আসার পর ৬ টি নতুন জেলা তৈরী করা হয়েছে এই রাজ্যে। এবারে আরও দুটি নতুন জেলা করার কাজ চলছে৷ তারমধ্যে একটি হল বসিরহাট।

RELATED Articles

Leave a Comment