শক্তি বৃদ্ধি ভারতীয় বায়ুসেনার। আসছে নয়া অ্যাটাক হেলিকপ্টার।

চিনুকের পর এবারে ভারতীয় বায়ুসেনার হাতে আসতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরী অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার। শুক্রবার এই অ্যাটাক হেলিকপ্টারটি ভারতীয় বায়ুসেনার হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেয় হেলিকপ্টারটির নির্মাতা সংস্থা বোয়িং।

 

গত বছর সেপ্টেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বোয়িং-এর সঙ্গে ২২ টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার একটি চুক্তি স্বাক্ষর করে ভারতীয় বায়ুসেনা৷ কপ্টারের প্রথম ব্যাচটি আগামী জুলাই মাসেই ভারতীয় সেনার নিকট চলে আসবে বলে সূত্রের খবর। মার্কিন বায়ুসেনার ঘাঁটিতেই এই কপ্টারের ভারতীয় ক্রু-দের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Pubg Mobile Trigger

বোয়িং-এর তৈরী এই এএইচ-৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক কপ্টারটি বাতাস এবং মাটি উভয় স্থানেই যে কোনো আবহাওয়ার নির্ভুল ভাবে যে কোনো লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। কাজেই এই কপ্টারগুলে হাতে পাওয়ার পর ভারতীয় বায়ুসেনার শক্তি আরও বেড়ে যাবে বলে জানিয়েছেন ভারতীয় বায়ুসেনার আধিকারিকরা।

RELATED Articles

Leave a Comment