- Home
- West Bengal
- বিজেপির মৃত দুই কর্মীর দেহ কলকাতাতে আনতে বাঁধা পুলিশের৷ রাস্তাতেই মৃতদেহ সৎকারের হুমকি৷
সন্দেশখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত্যু হয় দুই বিজেপি কর্মী সুকান্ত মন্ডল এবং প্রদীপ মন্ডলের৷ এরপরই আজ সেই বিজেপি কর্মীদের মৃতদেহ সৎকারের জন্য তাদের মৃতদেহ দুটি আনা হচ্ছিল কলকাতাতে। বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয় যে তারা চেয়েছিলেন কলকাতার নিমতলা শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন করতে আর তাই কলকাতায় আনা হচ্ছিল মৃতদেহ দুটিকে। অভিযোগ, সেসময়ই কলকাতায় দুবার মৃতদেহ আনতে বাঁধা দেয় পুলিশ৷
মৃতদেহ দুটিকে কখন কীভাবে কলকাতাতে আনা হবে তা জানাননি বিজেপি নেতারা৷ মালঞ্চ মোড়ে দিলীপ ঘোষ এবং রাহুল সিনহার কনভয়ে হঠাৎই যোগ দেয় শববাহী গাড়ি দুটি। কিন্তু সেখানে পুলিশ তাদের প্রথমে বাঁধা দান করে বলে অভিযোগ৷ এরপর গাড়ি থেকে দলবল নিয়ে লকেট চট্টোপাধ্যায় নেমে এলে তারাই কথাবার্তায় আটকে রাখেন পুলিশ বাহিনীকে। অপরদিকে শববাহী গাড়ি দুটিকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন দিলীপ ঘোষের কনভয়৷ এরপরই মিনাখাঁয় বাসন্তী মোরে সেই গাড়ি পুলিশ ফের আটকে দেয় বলে অভিযোগ৷ এরপরই শুরু হয় বিজেপি – পুলিশ বচসা। উত্তেজিত হয়ে বিজেপি কর্মীরা রাস্তাতেই মৃতদেহ দাহ করার জন্য কাঠ দিয়ে সৎকারের প্রস্তুতি নিতে থাকেন৷ পুলিশ বাঁধা দিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
যদিও শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে যে, মৃতদের পরিবারের সদস্যরা এহেন পরিস্থিতিতে অসুস্থ হয়ে পরতে থাকলে পুলিশের কথামতো ফের সন্দেশখালির দিকেই রওনা দিয়েছে শববাহী গাড়ি দুটি৷ তবে বিজেপির তরফে জানানো হয়েছে যে মৃতদের পরিবারের সদস্যদের কথা মাথায় রেখে গাড়ি ঘুরিয়ে নিলেও পুলিশের এহেন আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখবেন তারা।
RELATED Articles