মদের বোতল রীতিমতো গড়াগড়ি খাচ্ছে চারিপাশে, ভেসে যাচ্ছে জলে, এমনই ছবি ধরা পরলো ১১৭ নম্বর জাতীয় সড়কের একটি নয়ানজুলিতে৷ ৪০০০ টি মদের বোতল নিয়ে আচমকাই আজ এক পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায় নয়ানজুলিতে৷ ব্যাস্ আর কী!! চারিদিকে সেই ৪০০০ মদের বোতলের গড়াগড়ি, এমনকি জলেও ভেসে যাচ্ছে একের পর এক মদের বোতল।






