বিজেপি প্রার্থীর গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা। গ্রেফতারের দাবী তৃণমূলের।

বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি থেকে কাল রাত দুটো নাগাদ উদ্ধার করা হয় ১ লাখ ১৩ হাজার টাকা। ঘটনাটি ঘটে পিংলা-তে৷ এতোরাতে ওই টাকা নিয়ে বিজপি প্রার্থী কোথায় যাচ্ছিলেন এখন তা নিয়ে উঠেছে প্রশ্ন৷ ফলস্বরূপ এবারে নয়া বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

 

পুলিশ জানিয়েছেন যে বিজপি প্রার্থীর গাড়ি আটকের সময় পুলিশকে গাড়ি চেকিং করতে বাঁধা দেন ভারতী ঘোষ এমনকি তিনি নাকী পালিয়ে যাওয়ারও চেষ্টা করেন৷ এরপরই সেই গাড়ি চেকিং করে পুলিশ উদ্ধার করে ১ লক্ষ ১৩ হাজার টাকা।

এই ঘটনার পরই বিভিন্ন স্থানে ভারতী ঘোষের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। তাদের মতে বিজেপি প্রার্থী টাকা দিয়ে ভোট কিনছেন৷ আর তার জন্যই ওই টাকা ওতো রাতে তাঁর গাড়িতে মিলেছে।

Pubg Mobile Trigger

যদিও বিজেপি প্রার্থী ভারতী ঘোষ জানিয়েছেন যে পুলিশ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই কাজ করেছে৷ গাড়িতে যে সমস্ত বাকী লোকেরা ছিল তাদের সবার টাকা একত্রিত করে এই টাকা হয়েছে। আর এই টাকা দিয়ে ভোট করা সম্ভব নয় যে, তা দিয়ে ভোট কেনার কথা বলা হচ্ছে৷ তবে, বলা বাহুল্য যে এই ঘটনায় ফের একবার নয়া ভাবে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

আরও অন্যান্য খবর