বিজয় মিছিলে বোমা ফেটে হাত উড়ল এক বিজেপি কর্মীর৷

আজ ঝাড়গ্রামে বিজেপির বিজয় মিছিলে বোমা ফটিয়ে উল্লাস করতে গিয়ে সেই বোমা ফেটে হাত উড়ল এক বিজেপি কর্মীর৷ ঝড়গ্রাম তথা জঙ্গলমহলে এবারে ফুটেছে পদ্মফুল। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জঙ্গলমহলের তিনটি আসনেই জয় পেয়েছে বিজেপি। তাই আজ চন্দ্রকোণার ঘোষকিরাতে একটি বিজয় মিছিল বেড় করেন বিজেপি কর্মীরা। আর সেখানেই ঘটে বিপত্তি৷

 

আজ বিজয় মিছিলে বোমা ফাটিয়ে উল্লাস করার অভিযোগ ওঠ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আর সেই বোমা ফাটাতে গিয়েই বেকায়দায় সেই বোমা ফেটে হাত উড়ে যায় সুনীল মুর্মু নামে এক বিজেপি কর্মীর৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর পরিস্থিতির অবনতি হয়৷ এরপরই তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে চিকিৎসকেরা জানিয়েছেন যে এখনও সেই বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কাজনকই রয়েছে।

আরও অন্যান্য খবর