পূর্ব মেদিনীপুরের এগরার যড়রং গ্রামে এক স্থানীয় বিজেপি নেতাকে নৃশংস ভাবে খুন করাকে কেন্দ্র করে ছড়িয়েছে আতঙ্ক, উত্তেজনা৷ আজ সকাল নিজের বাড়ির উঠানেই সেই বিজেপি নেতার মৃতদেহ পরে থাকতে দেখা যায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান যে, একাধিক ব্যক্তি মিলে তাকে খুন করেছে।
এগরার যড়রং গ্রামের বাসিন্দা সেই বিজেপি নেতার নাম গোলক বিহারী জানা৷ পেশায় তিনি শিক্ষক ছিলেন বলে জানা গিয়েছে৷ আজ সকালে বাড়ির রান্নাঘর থেকে হঠাৎই সেই বিজেপি নেতার মেয়ে উঠানে দেখতে পান তাঁর রক্তাক্ত নিথর দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান যে একাধিক ব্যক্তি মিলে খুন করেছে সেই বিজেপি নেতাকে। প্রথমে সেই বিজেপি নেতার মাথাতে কোনো ভারী বস্তু দিয়ে বারবার আঘাত করা হয় বলে আঘাত চিহ্ন দেখে বোঝা গিয়েছে৷ এরপর মৃত্যু নিশ্চিত করতে তাকে শেষ অবধি ফাঁসও দেওয়া হয় বলে তদন্তে তথ্য মিলেছে।






