বিতর্কিত ডাইনিং হলের নির্দেশিকা প্রত্যাহার করলো রাজ্য সরকার৷

কিছুদিন আগেই রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক দফতর থেকে একটি নির্দেশিকা জারি করা হয় যে, যে সমস্ত সরকারি এবং সরকারি পোষিত স্কুলগুলোতে সংখ্যালঘু পড়ুয়ার সংখ্যা ৭০% এর বেশি সেসমস্ত স্কুলগুলোতে হবে ডাইনিং হল। আর সেসমস্ত স্কুলগুলোকে চিহ্নিত করার জন্য ২৮ জুনের মধ্যে সমস্ত স্কুলকে বিভিন্ন তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

 

এই নির্দেশিকা চালু হওয়ার পর থেকেই বিতর্কে পরে রাজ্য সরকার৷ বিজেপির তরফে মুসলিম সম্প্রদায় তোষণ এবং স্কুল পড়ুয়াদের মধ্যে ধর্মীয় বিভাজন আনার দায় চাপানো হয় রাজ্য সরকারের ওপর। এরপরই এই বিতর্ক গিয়ে পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট। আর তাতেই বেশ অবাক হয়ে যান তিনি৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে তাকে না জানিয়েই এই নির্দেশিকা জারি করেছে সংখ্যালঘু বিষয়ক দফতর। এমনকি মুখ্যমন্ত্রী খোদ এই দফতরের দায়িত্বে থাকা সত্ত্বেও তাকে না জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী৷ এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর কথায়, ” আমি মন্ত্রী, অথচ আমাকে না জানিয়েই বেড় করে দিলে। ” এরপরই তড়িঘড়ি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফোন করে এই নির্দেশ প্রত্যাহার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ফলস্বরূপ এই বিতর্কিত নির্দেশিকাটি প্রত্যাহার করা হয়৷

আরও অন্যান্য খবর