কাল আমিত শাহের রোড শো কে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট এবং বিধান সরণির বিদ্যাসাগর কলেজ৷ বিজপি – তৃণমূল সংঘর্ষের ধুন্ধুমার পরিস্থিতিতে ভেঙে যায় বিদ্যাসাগর কলেজের বিদ্যাসাগরের মূর্তি। এই ঘটনায় ইতিমধ্যেই বিজেপির দিকে আঙুল তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ঘটনার প্রতিবাদে আজ মিছিল হবে বলেও জানানো হয়েছে তৃণমূলের তরফে। মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ শুধু তৃণমূলই নয়, এই মূর্তির ভাঙার ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে বামফ্রন্ট সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিও। তারাও আজ প্রতিবাদ মিছিল করবে বলে জানা যায়।
যেখানে সমস্ত প্রতিবার দলগত ভাবে করা হচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত ভাবেও এই ঘটনার প্রতিবাদ করছেন বলে জানান রাজ্য তৃণমূল নেতৃত্ব। কাল রাতেই দেখা যায় যে মুখ্যমন্ত্রী প্রতিটি সোশ্যাল মিডিয়া প্রোফইলে প্রোফাইল ছবি হিসেবে লাগানো হয়েছে বিদ্যাসাগর মহাশয়ের ছবি। টুইটার অ্যাকাউন্ট থেকে ফেসবুক প্রোফাইল সব স্থানেই বিদ্যাসাগরের ছবিকেই প্রোফইল ছবি হিসেবে দিয়ে রেখেছেন তৃণমূল নেত্রী। আর তা দেখেই রাজ্য তৃণমূল নেতৃত্বের দাবী যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ব্যক্তিগত ভাবে আঘাত করেছে মুখ্যমন্ত্রী। তাই তিনি এই কার্য করেছেন।





