বিশ্বকাপের পূর্বে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। দেখে নিন কবে কার বিরুদ্ধে?

৩০ মে থেকেই শুরু হয়ে যাবে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ৷ মূল বিশ্বকাপ পর্ব শুরু হওয়ার আগেই অংশগ্রহণকারী প্রতিটি দেশ খেলবে দুটি করে প্রস্তুতি ম্যাচ৷ আসুন জেনে নেওয়া যাক কবে কোন দুই দেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে বিরাট বাহিনী৷

বিশ্বকাপ শুরু আগে আগামী ২৫ মে এবং ২৮ মে ভারত খেলবে তাদের দুটি প্রস্তুতি ম্যাচ৷ ২৫ মে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলতে চলেছে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ। এবং আগামী ২৮ মে ভারত তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে।

ভারতীয় সময় দুপুর ৩ টে নাগাদ শুরু হবে এই দুটি প্রস্তুতি ম্যাচ। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টসের তরফে।

RELATED Articles

Leave a Comment