লোকসভা নির্বাচনের পূূব থেকেই উত্তপ্ত ভাটপাড়া। নির্বাচন মিটে গেলেও এখনও উত্তেজনা কমেনি৷ প্রায়ই হচ্ছে বোমাবাজি। গতকালও ফের এলাকায় নতুন থানা উদ্বোধনকে কেন্দ্র করে চলে ব্যাপক বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড শূন্যে গুলি চালায় পুলিশ। আর গুলিবিদ্ধ হয়ে মারা যান দুই ব্যক্তি সন্তোষ সাউ এবং রামবাবু সাউ। তবে পুলিশ নাকী দুষ্কৃতি কাদের গুলিতে তাঁরা বিদ্ধ হয়েছিলেন তা বেঝা যায়নি।






