ভাঙচুর লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে। সঙ্গে টার্গেট সংবাদমাধ্যমও৷

ঘটনাটি ঘটেছে ধনেখালির শিবাইচণ্ডীর মৈদিপুরের একটি বুথে। সকাল থেকেই পঞ্চম দফার ভোটে ৭ টি লোকসভা কেন্দ্র থেকেই মিলেছে বিক্ষিপ্ত অশান্তির খবর৷ দেখা যাচ্ছে তৃণমূল – বিজেপি, তৃণমূল – সিপিএম এবং তৃণমূল – কংগ্রেস সংঘাত৷ সেই সংঘাতের জেরেই এবারে ফের ভাঙচুর করা হলো বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি৷

ধনেখালির শিবাইচণ্ডীর মৈদিপুরের একটি বুথে বেলার বাড়ার পরই সংঘর্ষ বাঁধে বিজেপি-তৃণমূলের। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় যে ইভিএম ভেঙে ফেলেছেন বিজেপি কর্মীরা। সেসময় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সেখানে হাজির হলে লকেটের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এদিকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন যে ভোটপর্ব না মিটিয়েই বুথের প্রিসাইডিং অফিসার অন্য ঘরে গিয়ে মাংস ভাত খাচ্ছিলেন এবং ওই সময় তৃণমূল কর্মীরা ছাপ্পা মারছিলেন।

 

এরপর এই বিক্ষোভই হিংসাত্মক চেহারা নেয়৷ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর অবধি করার। শুধু লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি-ই নয়, সংবাদমাধ্যমও হয়ে ওঠে তাদের টার্গেট৷ সংবাদমাধ্যমের গাড়িগুলোতেও তৃণমূল কর্মীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ৷

এরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। নির্বাচন কমিশনকে এব্যাপারে জানানো হলে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই বুথের প্রিসাইডিং অফিসারকে নির্দেশ দেওয়া হয় ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে পুলিশ স্টেশনে FIR করতে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর