দেশের বিভিন্ন রাজ্যে আজ চলছে পঞ্চম দফার ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গের ৭ টি লোকসভা কেন্দ্রে চলেছে ভোট গ্রহণ। তারমধ্যেই কলাইকুন্ডায় আজ এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আজ তিনি একটি সভা ডাকেন ‘ফণী’ প্রসঙ্গে৷
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয় যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উভয় রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে কেন্দ্রীয় সরকারের তরফ হতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। সেই হিসেবে রাজ্য মন্ত্রীদের সেই মিটিং-এ ডেকে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু রাজ্যে ভোট চলার ব্যস্ততা দেখিয়ে সেই সভাতে যোগ দিলেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।





